গল্প লিখে টাকা আয় করার উপায়
গল্প লিখে টাকা আয় করা সম্ভব। বর্তমানে অনেকে ঘরে বসে অনলাইনে গল্প লিখে টাকা আয় করছে। আপনি বাংলা এবং ইংরেজি ভাষায় গল্প লিখে টাকা আয় করতে পারবেন।
পৃথিবীর প্রত্যেকটি মানুষ আলাদা। প্রত্যেকটি মানুষের চাহিদা যেমন আলাদা, প্রত্যেকটি মানুষের শখ এবং স্বপ্নও আলাদা। কারো ইচ্ছা যেমন ডাক্তার হওয়া, কারো ইচ্ছা বড় ইঞ্জিনিয়ার হওয়া, আবার কারো কারো ইচ্ছা বড় লেখক হওয়া। ভিন্ন ভিন্ন মানুষের পছন্দের ক্ষেত্র আলাদা। এই পৃথিবীতে খুব কম মানুষই, পারে নিজের স্বপ্নের পেশা বেছে নিতে। পরিবারের চাপের কারণে, সময়ের কারণে, দায়িত্ববোধের কারণে, পছন্দের পেশার জলাঞ্জলি দিতে হয়।
প্রত্যেকটি মানুষ কিছু অসাধারণ প্রতিভা নিয়ে জন্মায়। কেউ কেউ লেখার মাধ্যমে, খুব সুন্দরভাবে নিজের প্রতিভা প্রকাশ করতে পারে। কারো কারো লেখনীর দক্ষতা এতটাই সুন্দর যেন তার শব্দচয়নের সঠিক বিন্যাসের ফলে তার রচিত প্রতি লেখায় মানুষকে পরিপূর্ণরুপে আকর্ষণ করতে পারে। বেশির ভাগ নামি দামি লেখক তাদের প্রমাণস্বরূপ। তাদের অসামান্য লেখনীর দক্ষতার কারণেই এই ইন্টারনেটের জগতে আজ মানুষ বই কিনে।
গল্প লিখে টাকা আয
ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করে তুলেছে। আপনি চাইলে, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ধরণের ওয়েবসাইটে গল্প লিখে টাকা আয় করতে পারবেন। তাই আপনারা যারা নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য, সেইসব ওয়েবসাইট খুঁজছেন, তাদের জন্য নিয়ে এসেছি কিছু ওয়েবসাইটের নাম। যেখানে পাবেন, নিজের মধ্যে বিদ্যমান প্রতিভা বিকাশের শক্ত একটি অবস্থান। সেই সাথে টাকা আয়ের অফুরন্ত সুযোগ।
ইংরেজি গল্প লিখে টাকা আয়
এখন আপনাদের সামনে তুলে ধরবো এমন কিছু ইংরেজি ওয়েবসাইট যেখানে আপনি ইংরেজিতেও গল্প লিখে টাকা আয় করতে পারবেন। আমরা শুধু ইংরেজি ওয়েবসাইট এবং তার কিছু তথ্য তুলে ধরেছি। বিস্তারিত নিয়ম কানুন আপনি তাদের ওয়েবসাইটে পাবেন।
১. The People’s Friend
আপনি যদি ইংরেজিতে কোন ধরণের গল্প লিখে থাকেন এবং সেই লেখার মাধ্যমে নিজের প্রতিভাকে একটি বড় পরিসরে ফুটিয়ে তুলতে চান তাহলে, এই সাইটটি আপনার জন্য।
এই সাইটটিতে আপনি আপনার গল্প লিখে নিজের পরিচিতি বাড়ানোর সুযোগ যেমন থাকছেন ঠিক সেই সাথে আপনি আয় করতে পারবেন আপনার কাজের বিনিময়ে। যেহেতু এটি একটি বিদেশি সাইট। তাই সেখানে পেমেন্ট মেথড ভিন্ন।
পেমেন্ট: নতুন লেখকরা ৮০ ইউরো পায়। তবে, সফলভাবে ৬টি লেখা জমা দেওয়ার পরে ১১০ ইউরো পর্যন্ত পেতে পারেন। সিরিজ গল্প বা উপন্যাসের জন্য প্রতি কিস্তিতে ১৫০ ইউরো পেতে পারেন। কবিতার জন্য ১৫ ইউরো।
তাদের ওয়েবসাইট ও নিয়ম কানুন: www.thepeoplesfriend.co.uk/guidelines
২. One Story
অনলাইনের মাধ্যমে নিজের গল্পগুলোকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চাইলে, আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে, নিজের একটি আলাদা পরিচিতি তুলে ধরতে পারবেন। DOC, DOCX, PDF, and RTF ফরমেটে তাদের নিকট গল্প পাঠাতে পারবেন। এমনকি তাদের নিকট গল্প অনুবাদ করেও পাঠাতে পারবেন।
পেমেন্ট: প্রতি ওয়ার্ডের জন্য ৮ থেকে ১২.৫ সেন্ট পর্যন্ত দিয়ে থাকে। আর কবিতার জন্য ১০০ ডলার।
তাদের ওয়েবসাইট ও নিয়ম কানুন: www.one-story.com
৩. FireSideFiction
Fireside Fiction Company ম্যাগাজিন কোম্পানিটি ২০১৭ সালে যাত্র শুরু করে। Brian White হলে এর প্রধান সম্পাদক এবং মালিক। ম্যাগাজিনটি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতায় পুরষ্কার লাভ করে।
এই ম্যাগাজিনে লেখালিখি করে খুব সহজেই টাকা পয়সা উপার্জন ও পরিচিত পেতে পারেন। উক্ত পরিচিতির মাধ্যমে আপনি যেমন নিজের একটি শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতে পারবেন।
পেমেন্ট: ৩ হাজার থেকে ৮ হাজার ওয়ার্ডের জন্য প্রায় ৫০০ ডলার পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে।

Post a Comment