লিভার ভালো রাখবে

আমাদের শরীরের রক্ত থেকে যাবতীয় দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে লিভার। তাই লিভার সচল রাখতে কয়েকটি দিকে খেয়াল রাখা জরুরি।

# কেক, পেস্ট্রি ও কুকিজের মতো খাবার লিভারের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সকালের নাস্তাতে অনেকেই পাউরুটিতে জেলি মাখিয়ে খান। চিকিৎসকরা বলছেন, এই ধরনের খাবারে ট্রান্স ফ্যাট থাকে। এই ফ্যাট নিয়মিত লিভারে গেলে ক্ষতি হতে পারে।

# শুধু পাউরুটিতে নয়, বাইরের ভাজা, তেল-মসলাদার, চপ-কাটলেটের মতো খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার পেটে গেলেই লিভারের নানা সমস্যা তৈরি হয়। ফলে লিভারের বড় ধরনের কোনো রোগ হওয়ার আশঙ্কা থাকে।

 

নিয়মিত মদপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। লিভার রক্তে অবস্থিত অ্যালকোহল দূর করে। রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। কাজেই অতিরিক্ত মদপান করলে লিভারের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এতে লিভারের কোষগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সুস্থ রাখতে তাই মদপান এড়িয়ে চলা একান্তই জরুরি।

আপনাদের সবাইকে ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ

Post a Comment

Previous Post Next Post