দিনে ঘুমাবেন না যারা

আয়ুর্বেদে বলা হয়েছে, দিনে ঘুমলে শরীরে বেড়ে যায় কফ। এমনকী কমে বায়ু। কফ বেড়ে যাওয়ার কারণে শরীরে অনেক সমস্যাই দেখা দিতে পারে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এ বিষয়টি মাথায় রাখতে হবে। তবে খুব দুর্বল লাগলে কিছুক্ষণের জন্য দিনেও শুয়ে পড়া যায়। কিন্তু সেই ঘুম হতে পারে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এর থেকে বেশি ঘুম মোটেও ভালো নয়।

দিনে যাদের একবারেই ঘুমানো ঠিক হয়-

১. যার ফিটনেস নিয়ে মাথা ব্যথা থাকে। এমনকী মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলেও দিনের বেলা ঘুমাবেন না।

২. আপনার ওজন বেশি থাকলে।

৩. সারাদিন তেল জাতীয় খাবার বেশি খেলে। এমনকী ময়দার খাবার খেলেও দিনে শোয়া নয়।

৪. ঠান্ডা লাগার সমস্যা থাকলেও এ সময়টা এড়িয়ে যেতে হবে ঘুমানো।

৫. ডায়াবিটিস রোগীরাও অবশ্যই দিনের বেলায় ঘুমাতে যাবেন না।

৬. হাইপোথাইরয়েড, পিসিওএস থাকলেও দিনে ঘুমানো যাবে না। তাই সতর্ক হয়ে যান।

Post a Comment

Previous Post Next Post