ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার উপায় - How To Translate English to bangla




প্ক্তির এই যুগে অসম্ভব বলে কোন কিছু নাই। এখন থেকে Google Translate কে কাজে লাগিয়ে যেকোন ভাষা থেকে অন্য ভাষায় যেকোনো লেখা অনুবাদ করা সম্ভব। আজ আমি আপনাদেরকে দেখাব যে কোন ইংরেজি ভাষাকে ট্রান্সলেট করে কিভাবে বাংলাতে রূপান্তর করবেন এবং যেকোন বাংলা লেখাকে অনুবাদ করে কিভাবে ইংরেজীতে রূপান্তর করবেন।

how to convert english to bangla

যেকোনো ইংরেজি লেখাকে অনুবাদ করে বাংলা করার জন্য আমরা দুইটা উপায় বের করেছি। আমরা চাইলে সরাসরি Translate অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোনো লেখাকে অন্য ভাষায় রূপান্তর করতে পারবো। আবার সরাসরি ওয়েবসাইট থেকে গুগলের মাধ্যমে যেকোন ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করতে পারব। অনুবাদ করার দুইটা পদ্ধতি রয়েছে। 


এক নাম্বার পদ্ধতি:

যদি আপনারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে যেকোন ভাষাকে অন্য ভাষায় রূপান্তর করতে চান অর্থাৎ ইংরেজি লেখাকে বাংলাতে অনুবাদ করতে চান, তাহলে আপনাকে Translate নামক এপ্লিকেশনটা ইন্সটল করতে হবে। প্লে স্টোর এ গিয়ে Google Translate লিখে সার্চ দিলেই একদম প্রথমে অ্যাপ্লিকেশন টা পেয়ে যাবেন। 


Google Translate এপ্লিকেশনটা ইন্সটল করে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপের মাধ্যমে যেকোনো ভাষার লেখা কে অন্য ভাষায় রূপান্তরিত করতে পারবেন অর্থাৎ আপনার বন্ধু আপনাকে একটা মেসেজ পাঠালে ইংলিশে আপনি চাইলে সেটা ট্রান্সলেট করে বাংলা অর্থ দেখতে পারবেন।

 ইংরেজি থেকে বাংলা অনুবাদ

অথবা আপনি বিদেশি একটা ক্লায়েন্টের সাথে কথা বলতেছেন আপনি ভালো ইংরেজি জানেন না, সে ক্ষেত্রে আপনি বাংলাতে তাকে যে কথাগুলো বলতে চাচ্ছেন সেটা লিখবেন লেখার পর এই ভাষাটাকে ট্রান্সলেট করে ইংলিশ করতে পারবেন। এরপর সেটা আপনি আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিতে পারবেন। এভাবে যেকোন ভাষার মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য Google Translate অ্যাপ্লিকেশন এর বিকল্প নাই। বুঝতে কোন সমস্যা হলে নিচের স্ক্রীনশট গুলো দেখুন।। 


দুই নাম্বার পদ্ধতি:

যেকোন ইংরেজী ভাষা কে বাংলায় অনুবাদ করার জন্য দুই নম্বর পদ্ধতি টা আরো বেশি সহজ। যেকোন একটা ব্রাউজারে চলে যাবেন এবং ব্রাউজার গিয়ে সার্চ করবেন English To Bangla Translate ট্রান্সলেটর অপশন পেয়ে যাবেন। আপনি যে কথাটা কে বাংলা করতে চাচ্ছেন, সেই ইংলিশ কথাটাকে প্রথম বক্সে লিখবেন এবং সাথে সাথে দেখতে পারবেন পরের বক্সে সেই ইংলিশ লেখা বাংলা হয়ে চলে আসছে। 


একইভাবে বাংলা থেকে ইংরেজি করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে। দুইনাম্বার পদ্ধতিতে সুবিধা হচ্ছে এর জন্য আপনার কোন অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করা লাগতেছে না। আপনি যেকোন ব্রাউজার এ গিয়ে Bangla to English And English to Bangla করতে পারবেন। বুঝতে কোন সমস্যা হলে নিচের স্ক্রীনশট গুলো দেখুন।। 

যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন ট্রান্সলেট করার জন্য আমরা ব্রাউজার ব্যবহার করব নাকি অ্যাপ্লিকেশন ব্যবহার করব? এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করবে! আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন ব্যবহার করি। কারণ হাতের কাছেই যেকোনো মুহূর্তে অ্যাপ্লিকেশনে ঢুকি এবং ট্রান্সলেট করি। আপনারা চাইলে ব্রাউজার ব্যবহার করতে পারেন, অথবা যাদের ফোনে পারফরম্যান্স ভালো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করলেও ঝামেলা হয় না তারা আমার মত Google Translate অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। বিষয়টা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার।


আমি যখন প্রথম অনলাইন জগতে আসি তখন এই গুগল ট্রান্সলেট অপশনটা ছিলনা। সময়ের পরিবর্তনে আস্তে আস্তে এই বিশাল সুবিধাটা পেয়েছি আমরা এখন

Post a Comment

Previous Post Next Post